বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
রোববার সচিবালয়ে থার্ড টার্মিনাল নিয়ে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আফরোজা খানম রিতা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিমান মন্ত্রী বলেন, আমরা শুধু প্রধানমন্ত্রীকে আজ ব্রিফ করেছি। উনি কিছু নির্দেশনা দিয়েছেন, ওগুলোর ওপর বেইজ করে আমরা সামনের অ্যাকশনগুলো নেব।